রংপুর ও ময়মনসিংহে ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজ বিজয়ী ৩২ জন

রংপুর ও ময়মনসিংহে ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজ বিজয়ী ৩২ জন

সংগৃহীত

রংপুর ও ময়মনসিংহে ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের বিভাগীয় পর্বের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। চার পর্বে অনুষ্ঠিত কুইজে চার জন করে মোট ৩২ জনকে পুরস্কার দেওয়া হয়।

গত ২৭ জুলাই সোমবার বিকেল ৫টায় রংপুর নগরের মুন্সিপাড়া এলাকায় প্রথম আলো কার্যালয়ে ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চার পর্বে অনুষ্ঠিত কুইজে চার জন করে মোট ১৬ জনকে পুরস্কার দেওয়া হয়। একই দিনে প্রথম আলোর ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ে ১৬ জনকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার হিসেবে ছিল ওয়ালটনের ব্লেন্ডার, ফিচার ফোন, টর্নেডো ফ্যান ও ইস্ত্রি।

রংপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার নিয়ামুল আতিকুর রহমান পুলক। এছাড়া ময়মনসিংহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ফিরোজা খাতুন এবং প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ।

অনুষ্ঠানে পুরস্কার পাওয়া কুড়িগ্রামের উলিপুরের অনন্যা দে বলেন, “পুরস্কার পাওয়ার আনন্দটাই অন্যরকম। শুধু বিশ্বকাপ ফুটবলেই নয় ক্রিকেটসহ আন্তর্জাতিক খেলাগুলোতেও এমন কুইজের আয়োজন করলে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়বে। আরেক পুরস্কার বিজয়ী রংপুর নগরের উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক আলী হোসেন বলেন, ওয়ালটন  ও প্রথম আলোর এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে।”

সাবেক ফুটবলার নিয়ামুল আতিকুর রহমান পুলক বলেন, “বিশ্বকাপ ফুটবলে পুরো বিশ্ব এক অন্যরকমের উন্মাদনায় মেতে ওঠে। আর আমাদের দেশে ফুটবল বিশ্বকাপের পুরো সময়টা উৎসবের বন্যা বয়ে যায়। এরকম সময়ে ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের আয়োজনটা ফুটবল উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছে। এটি ফুটবলপ্রেমীদের বাড়তি আনন্দ যুগিয়েছে। যারা এরকম একটি উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ। এরকম উদ্যোগ অব্যাহত রাখলে সমাজের জন্য ইতিবাচক হবে।