সকালে খালি পেটে মধুর সঙ্গে তুলসী পাতা খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে মধুর সঙ্গে তুলসী পাতা খাওয়ার উপকারিতা

ফাইল ছবি

আয়ুর্বেদিক গুণে ভরপুর মধু ও তুলসী পাতা। তুলসী পাতায় রয়েছে নানা উপকারী উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। হঠাৎ লাগা ঠান্ডা-কাশিতে  মধুর সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খেলে বেশ উপশম দেয়। চলুন জেনে নেওয়া সকালে খালি পেটে মধুর সঙ্গে তুলসী পাতা খেলে মিলতে পারে যেসব উপকার-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক

তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করতে পারে। মধুতেও রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট।

সর্দি-কাশি ও গলার অস্বস্তি কমাতে সহায়ক

ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি বা গলা খুসখুসে হলে মধু ও তুলসীর মিশ্রণ কিছুটা আরাম দিতে পারে।

হজমে সহায়তা করে

খালি পেটে পরিমিত পরিমাণে এই মিশ্রণ খেলে হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও এটি অতিরিক্ত গ্যাস বা অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে।

শরীরে প্রদাহ কমায়

তুলসীতে থাকা প্রাকৃতিক প্রদাহরোধী উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।

মুখের দুর্গন্ধ কমাতে সহায়ক

তুলসী পাতার প্রাকৃতিক জীবাণুনাশক গুণ মুখের দুর্গন্ধ কমাতে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে।

শরীরে শক্তি জোগায়

মধুর প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। সকালে এটি খেলে অনেকের সতেজ অনুভূতি হতে পারে।

যেভাবে খাবেন

সকালে খালি পেটে ৪ থেকে ৫টি পরিষ্কার তুলসী পাতার রস এক চা-চামচ খাঁটি মধু খাওয়া যেতে পারে। চাইলে তুলসী পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়েও খেতে পারেন।

সতর্কতা

এক বছরের কম বয়সী শিশুকে কখনোই মধু খাওয়ানো উচিত নয়।

ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত মধু খাওয়া ঠিক নয়।

তুলসী বা মধুতে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলুন।