সাভারে ঝুট গোডাউনে আগুন
সংগৃহীত
সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুট গোডাউনে লাগা আগুন মুহূর্তের মধ্যে আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে; আরো দুইটি ইউনিট যাওয়ার প্রক্রিয়ায় আছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।