নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

আমেরিকানদের মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শনিবার এই পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন অনলাইন।

পররাষ্ট্র দপ্তর নাগরিকদের ব্যাপকভাবে সতর্ক করে বলেছে, “পরিস্থিতি আরো খারাপ হলে আপনারা সেখান থেকে চলে যাওয়ার কথা বিবেচনা করুন, অথবা চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।”

মার্কিন কর্মকর্তাদের মতে, এই নতুন ভ্রমণ সতর্কতা এমন এক সময়ে এসেছে যখন ওয়াশিংটন চলতি সপ্তাহান্তেই ইরানের ওপর নতুন হামলার কথা বিবেচনা করছে এবং তেহরান মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর ওপর আরো হামলার হুমকি দিচ্ছে।

পররাষ্ট্র দপ্তর এ অঞ্চলের মানুষদের সতর্ক থাকতে এবং ফ্লাইট বাতিল, মাঝে মাঝে আকাশপথ বন্ধ এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকতেও পুনরায় সতর্ক করেছে।

মধ্যপ্রাচ্যে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের বিষয়টি গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করা উচিত বলে পরামর্শে বলা হয়েছে।