নওগায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

নওগায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি।

নওগাঁর ধামইরহাট উপজেলায় ধান রোপণের সময় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক ও শ্রমিকের সঙ্গে তিনি মাঠে ধান রোপণের কাজ করছিলেন।

এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। একই মাঠে থাকা অন্য কৃষক ও শ্রমিকরা নিরাপদ আছেন।

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়ায় এবং এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।