জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

 

সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবাকে জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সুস্থ-সবল জনগোষ্ঠী ব্যতীত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ গঠন করা যায় না। আর সেই কারণে সরকার স্বাস্থ্যসেবার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

রবিবার দুপুরে গাইবান্ধা জেলনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্ল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় মন্ত্রী হাসপাতালের চারপাশ ঘুরে দেখেন এবং বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি রোগীদের জন্য রান্না করা খাবার খেয়ে মান পরীক্ষা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা এবং সাধারণ মানুষ যাতে হাসপাতালে প্রাপ্য সেবা পায় সে লক্ষ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল হতে হবে। সময় মতো ডাক্তার ও নার্সরা হাসপাতালে উপস্থিত না থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। সেখানে রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় স্বাস্থ্যকর্মীকে বরখাস্তের নির্দেশ তিনি।

এদিন সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন। তাদের কাছে হাসপাতালের নানা অব্যবস্থাপনা, দুর্নীতি-অনিয়ম, চিকিৎসায় ডাক্তার-নার্সদের গাফলাতিসহ নানা অভিযোগ শোনেন। পরে স্বাস্থ্যমন্ত্রী প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।