নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ আহত ১০

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ আহত ১০

প্রতিকি ছবি

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনায় এক ছাত্রদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার(১ আগস্ট) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকা এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। শনিবার রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরও কয়েকজন।

এ সময় আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হয় ছাত্রদল নেতা মাসুম। এ সময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও ১০ জন। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছেও বলে জানান তিনি।