১ বছর কারাভোগের পর মুক্তি পেলেন মালির সাবেক প্রধানমন্ত্রী
ছবি : এপিএ
এক বছরের কারাভোগের পর মুক্তি পেয়েছেন মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা।গেল ১ আগস্ট কুলকরো সিভিল কারাগার থেকে মুক্তি পান তিনি।
নিজেই ফেসবুকে এক ভিডিও বার্তায় কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুসা মারা।
২০২৫ সালের জুলাই মাসে সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে সরকারের সমালোচনা করেন। পোস্টে তিনি কারাগারে থাকা বিরোধী রাজনৈতিক কর্মীদের ‘বিবেকের বন্দি’ হিসেবে উল্লেখ করে সংহতি জানান।এই পোস্টের জেরেই ১ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়। এতে ২০২৫ সালের অক্টোবরে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। দুই বছরের সাজার মধ্যে এক বছর ছিল সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড (যা তিনি ভোগ করেছেন) এবং বাকি এক বছর প্রবেশন বা স্থগিত সাজা হিসেবে বহাল থাকবে।
মালির বর্তমান সামরিক শাসক আসিম গোইতার সরকারের সমালোচনা করা হাতেগোনা কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে মারা অন্যতম।