চট্টগ্রামে ট্রাক্টরের ধাক্কায় একজনের মৃত্যু

চট্টগ্রামে ট্রাক্টরের ধাক্কায় একজনের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কৃষিজমিতে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলায় পদুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত আলম ওই এলাকায় স্থানীয় বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা বরাতে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, জমিতে চাষ শেষে রাস্তায় উঠার সময় একটি চলন্ত ট্রাক্টর আব্দুল আলমকে ধাক্কা দেয়। স্থানীয়া তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।