মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
ফাইল ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের পিলজংগ শ্যামবাগাত এলাকায় গভীর রাতে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল সুবাইর রহমান বাবলু (৩৫) নামের একজন ঠিকাদারের। সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত শেখ সুবাইর রহমান বাবলু খুলনা সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।
কাটাখালী হাইওয়ে পুলিশ জানায়, সুবাইর রহমান ওই রাতে মোটরসাইকেল যোগে মোংলা থেকে খুলনায় বাসায় যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের ফরিকহাট উপজেলার পিলজংগ শ্যামবাগাত এলাকায় একটি মেহগনি গাছের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করে