শিক্ষা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ
ফাইল ছবি
অধ্যাপক শেখ মাহমুদুল হাসান গত ২৯ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে যোগদান করেছেন। শিক্ষা মন্ত্রনালয়ের ২৮ জুলাই ২০২৬ তারিখের স্মারক নং 37.00.0000.076.11.001.25.109 অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর পূর্বে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ছিলেন।
সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।