যশোরে ৬ হাজার ইয়াবাসহ নারী আটক
প্রতিকি ছবি
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া বেগম (৫৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় আম্বিয়া বেগমের বাড়িতে অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার জানান, উপপরিদর্শক রাফিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আম্বিয়া বেগমের ঘর তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।