বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস ‘সহনীয়’
ফাইল ছবি
ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যে দিনগুলোতে কম-বেশি বৃষ্টি হয় সেসব দিনেও ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। সাম্প্রতিক দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।
আজ বুধবার (৫ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৯টায় তালিকার ৩১তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৮১।
এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২২৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দূষণের দিক থেকে আজ ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ১৬৪ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি।
অন্যদিকে, পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার ১১ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
আজ সুইডেনের স্কটহোম ১১ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। এরপরই অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা এবং পতুর্গালের লিসবন সমান ১৪ পয়েন্ট নিয়ে দূষণমুক্ত শহরের তালিকায় উপরের সারিতে রয়েছে।