দক্ষিণ ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প

প্রতিকী ছবি

দক্ষিণ ফিলিপাইনের উপকূলে বুধবার ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা১৪ মিনিটে দেশটির সারঙ্গানি দ্বীপের প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই কম্পন সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরীয় সুনাম সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূগর্ভের প্রায় ৬২ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র।

শক্তিশালী এই কম্পনে কোনো সুনামির সম্ভাবনা তৈরি হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে হঠাৎ এই ভূকম্পনে স্থানীয় অধিবাসীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সারঙ্গানি দ্বীপের এক স্থানীয় উদ্ধারকর্মী জানান, ভূমিকম্পের সময় সরকারি অনুদান গ্রহণের জন্য একটি মাঠে বিপুলসংখ্যক মানুষ সারিবদ্ধভাবে উপস্থিত ছিলেন। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে চিৎকার করতে করতে দৌড়াদৌড়ি শুরু করেন।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায় নিয়মিতই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে গত জুন মাসেও দেশটির নিকটবর্তী মিন্দানাও দ্বীপে এক শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।