নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সংগৃহীত ছবি

জুলাই শহীদের শ্রদ্ধা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার(৫ আগস্ট) সকাল ৯টায় শহরের ভবানীগঞ্জের মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারী দপ্তর, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম। এর আগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।