পর্তুগালে ওষুধ রপ্তানি করেছে রেনাটা

পর্তুগালে ওষুধ রপ্তানি করেছে রেনাটা

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড ইউরোপের বাজারে নিজেদের অবস্থান আরো মজবুত করতে পর্তুগালে প্রথম ওষুধের চালান রপ্তানি করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পর্তুগালে যেসব ওষুধ রপ্তানি করেছে রেনাটা সেগুলো ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত। যেসব ওষুধ পাঠানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- অ্যামান্টাডিন ১০০ মিগ্রা ক্যাপসুল। যা ইউ-জিএমপি অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাক্টরিতে তৈরি। এছাড়া ফ্লুড্রোকর্টিসন ০.১ মিগ্রা ও ক্যাবারগোলিন ০.৫ মিগ্রা ট্যাবলেট। এই ওষুধগুলো ইউ-জিএমপি অনুমোদিত মিরপুরের পোটেন্ট ফ্যাক্টরিতে তৈরি।

নিজেদের ব্যবসা আন্তর্জাতিক বাজারে সম্প্রসারনের যে পরিকল্পনা রেনাটা নিয়েছে, পর্তুগালে এই ওষুধ পাঠানো তারই একটি অংশ।

শেয়াবাজারে ১৯৭৯ সালে তালিকাভুক্ত হয় রেনাটা। কোম্পানিটি ‘এ’ক্যাটাগরিতে অবস্থান করছে। রেনাটার অনুমোদিত মূলধন ২৮৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ টাকা।