যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সংগৃহীত ছবি

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সভাপতি মীর হাসান কামাল তাপস।
 
এ সময় বক্তারা বলেন,  ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলন ও আত্মত্যাগের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের দুঃশাসনের অবসান হয় এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণ-অভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।

এ সময় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।