২১.৫৫ ডলারে এক কার্গো এলএনজি কিনবে সরকার

২১.৫৫ ডলারে এক কার্গো এলএনজি কিনবে সরকার

ফাইল ছবি

প্রতি এমএমবিটিইউ এলএনজি ২১ দশমিক ৫৫ মার্কিন ডলারে কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হবে। গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে ক্রয় সংক্রান্ত কমিটির অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২০২৬ সালের ১১-১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনা হবে। একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ থাকে। সে হিসাবে এ কার্গোর মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।