নিয়োগ দেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। ফাইল ছবি
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, ৩ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হবে।
এক নজরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অফলাইনে (ডাকযোগের মাধ্যমে)
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: কিশোরগঞ্জ
বয়স: ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা এখানে ক্লিক করে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
যার বরাবর আবেদন করতে হবে: জেলা প্রশাসক, কিশোরগঞ্জ।
আবেদনের ঠিকানা: জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ। আবেদনপত্র অবশ্যই ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ফি: জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এর অনুকূলে ১০০ টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে।
পদের বিবরণ