বিদেশের কেন্দ্রে পাশের হার ৮৮.০৬ শতাংশ

বিদেশের কেন্দ্রে পাশের হার ৮৮.০৬ শতাংশ

ফাইল ছবি

প্রবাসে থেকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাশ করেছেন। বিদেশ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষায় অংশ নেন। বিদেশ কেন্দ্রে গড় পাশের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশের ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাশ করেছেন। ফেল করেছেন ৪৮ জন। শতভাগ পাশ করেছে দুটি প্রতিষ্ঠান। কেউ পাশ করেনি একটি প্রতিষ্ঠান থেকে।