বান্দরবানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বান্দরবানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সংগৃহীত

বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে রোয়াংছড়ি উপজেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার রোয়াংছড়ি উপজেলার উ. সারা লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল বশরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাশৈপ্রু, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, হাইনুমং মারমা, সাচিংথুই মারমা প্রমুখ। 

এ কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ কৃষকদের মধ্যে প্রায় ১৮ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।