ইউরো বাংলা ফাউন্ডেশনে নিয়োগ

ইউরো বাংলা ফাউন্ডেশনে নিয়োগ

ফাইল ছবি

ইউরো বাংলা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হিসাবরক্ষক ও ফিল্ড অফিসার পদে জনবল নেবে। গত ৯ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে।  আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। 

এক নজরে বিজ্ঞপ্তি 

প্রতিষ্ঠানের নাম: ইউরো বাংলা ফাউন্ডেশন

পদের নাম 

১: হিসাবরক্ষক

২: ফিল্ড অফিসার 

পদ সংখ্যা: ২ টি , নিয়োগ ৭ জন ( হিসাবরক্ষক ২ , ফিল্ড অফিসার ৫) 

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 

কর্মস্থল : হসপিটাল রোড , ভেদরগঞ্জ , শরিয়তপুর 

আবেদন শুরু: ৯ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ : ৩১ আগস্ট ২০২৬

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

শিক্ষাগত যোগ্যতা 

১ : হিসাবরক্ষক- প্রার্থীকে বানিজ্য বিভাগে স্নাতক/ স্নাতকোত্তর হতে হবে। হিসাবরক্ষণ, ভাউচার, ক্যাশবুক ও কম্পিউটার পরিচালনায় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে। 

২ : ফিল্ড অফিসার- এইচএসসি/ স্নাতকোত্তর হতে হবে। মাঠ পর্যায়ে গ্রুপ গঠন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনায় আগ্রহী ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা 

সব প্রার্থীকে কম্পিউটার, সফটওয়্যার, (মাইক্রোফিন ৩৬০) ও মোটরসাইকেল পরিচালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি প্রার্থীদের ভেদরঞ্জ ও আশেপাশের এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। 

উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও যোগদান সম্পন্ন হবার পর প্রতিষ্ঠানের সব নীতিমালা অনুসরণ করতে হবে।