বিশ্বনাথে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
প্রতিকি ছবি
সিলেটের বিশ্বনাথে ৩৯টি ইয়াবা বড়িসহ সুমন দেবনাথ (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্বনাথ নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া গ্রামের সিতেশ দেবনাথের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নতুনবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় সুমন দেবনাথকে আটক করা হলেও তাঁর সঙ্গে থাকা এক সহযোগী পালিয়ে যায়। পরে সুমনের দেহ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ৩৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।