ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখতে গেলেন দিল্লির প্রেস মিনিস্টার
সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পিকে হাসপাতালে দেখতে গেছেন ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টায় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন বাপ্পির পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খবরাখবর নেন।
হাসপাতাল পরিদর্শনকালে প্রেস মিনিস্টার কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত ছাত্রনেতার সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মহসিন আলম।