বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সোলেয়মান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোলেয়মান পৌরসভার ৫ নম্বর বটতল এলাকার অলি বিশ্বাসের বাড়ির শামসুল আলমের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
নিহতের চাচা মনছুর জানান, সকালে তাঁর ভাইয়ের নির্মাণাধীন নতুন পাকা ঘরের পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। এসময় পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।