কুড়িগ্রামে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

কুড়িগ্রামে এক অভিযানে প্রায় ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদর উপজেলার দাদা মোড়সংলগ্ন বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মেসার্স মিহির ট্রেডার্সে অভিযান চালানো হয়।

এ সময় প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম।

অভিযান চলাকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নির্দেশনা দেওয়া হয়।