চিলমারীতে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সমন্বয় সভা

চিলমারীতে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সমন্বয় সভা

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের চিলমারীতে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চিলমারী উপজেলা অডিটোরিয়াম হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস ইতালিয়ার উদ্যোগে সমতার আলো প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় শিশু সুরক্ষা বিষয়ক চলমান কার্যক্রম, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে প্রকল্পের কার্যক্রমকে স্থানীয় বাস্তবতা ও বিদ্যমান নীতিমালার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (ওসি) নয়ন কুমার, সিবিসিপিসির সভাপতি মজমুল হক, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা কর্মকর্তা রিপন সরকার এবং টেরেডেস হোমস ইতালিয়ার প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখল প্রমুখ।