লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আব্দুস সাত্তার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মো. এ কে এম মোমিনুল হক।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাইদুল ইসলাম মন্ডল ও সদস্য সচিব মো. ফজলুর রহমান নাজমুল।

​আলোচনা সভায় বক্তারা সংগঠনের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নানা দিক তুলে ধরেন। ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।