কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

সংগৃহীত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট, ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অ্যাডিশনাল আইজি ও রেক্টর (পুলিশ স্টাফ কলেজ) কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান, অ্যাডিশনাল ডিআইজি (বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট) আহম্মদ মুঈদ, ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, কমিনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তফাজ্জুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম সভায় উপস্থিত ছিলেন।