ঈশ্বরগঞ্জে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

সংগৃহীত

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্প (SAP)-এর আওতায় এবং Youth Peace Ambassador Group (YPAG), ঈশ্বরগঞ্জের আয়োজনে এ অলিম্পিয়াড ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়াইপিএজির জয়েন কো-অর্ডিনেটর ইসরাত আর্শিয়ানা মৌ। ওয়াইপিএজির সদস্য সানজিদা স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের পরিচিতি তুলে ধরেন সদস্য দিয়াড়ী সরকার ব্রিন্দা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। তিনি তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, শান্তি ও সম্প্রীতির চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন পিএফজি-এর কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন পিএফজি-এর সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক ইশতিয়াক আহমেদ ইসহাক, দ্য হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর আখতারুজ্জামানসহ আয়োজক সংগঠনের সদস্যরা।