আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ায় নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো.সাকিব (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাকিব ওই এলাকার বাসিন্দা মো. ইউনুসের ছেলে। শুক্রবার রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, রাতে সাকিবের মা ও পরিবারের অন্য সদস্যরা দাওয়াতে গিয়েছিলেন।

ওই সময় ঘরে সাকিব একা ছিলেন। রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।