চকরিয়ায় ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় কাহারিয়াঘোনা-কোরাইয়াঘোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা মনি মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। সে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জাফর আলম হামেদির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, তানহা মনি ইজিবাইকযোগে কোচিংয়ে যাচ্ছিল। বেপরোয়া গতির ইজিবাইক থেকে পড়ে গেলে তাৎক্ষণিক একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তানহা মনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাহারিয়াঘোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে