ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
ফাইল ছবি
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী লরি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দেয়।
এ ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও দুইজন। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ (শনিবার) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী লরি (পদ্মা) উল্টোপথে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চারজন নিহতের খবর জানা গেছে।