অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন আরও এক পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন আরও এক পুলিশ কর্মকর্তা

ফাইল ছবি

 

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও এক কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ওই কর্মকর্তা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন। এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের রবিবারের আদেশমূলে বর্ণিত কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১) পদে পদোন্নতি দেয়া হলো।

পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, একই দিন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেয়া হয়। উপসচিব তৌছিফ আহমদের স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।