খেলাধুলা শৃঙ্খলা ও সহনশীলতার মনোভাব তৈরি করে: দিপু ভূঁইয়া
সংগৃহীত ছবি
খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক সম্প্রীতি ও সহনশীলতার মনোভাব তৈরি করে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, শিশু ও তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শরীর ও মনের সুষম বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিতে হবে।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নিয়ম মেনে চলার অভ্যাস, পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা গড়ে ওঠে। এসব গুণ একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।