অনলাইন জুয়ার প্রতিবাদ করায় প্রতিবেশী পরিবারের ওপর হামলার অভিযোগ

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় প্রতিবেশী পরিবারের ওপর হামলার অভিযোগ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়া খেলানোর দায়ে বাদ পড়া এক ইমামের বিরুদ্ধে প্রতিবেশী পরিবারকে দফায় দফায় বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরের শিকার পরিবার মামলা দায়েরের পর গত ২ মাস ধরে ঘড়ছাড়া অবস্থায় রয়েছে।

এনিয়ে রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নির্যাতনের শিকার ঘরছাড়া পরিবারটি। অভিযুক্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খেসবা লাইনপাড়া গ্রমের রেলপাড়া জামে মসজিদের বহিষ্কৃত ইমাম এহসান আলী। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, একই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মইন ইউ আহম্মেদ দেলোয়ার। এসময় তিনি বলেন, আমাদের পাশের বাড়ির প্রতিবেশী এহসান আলী ইমামতি করা অবস্থাতেই অনলাইন জুয়ার কারবার করেন। বোর্ড বসিয়ে এলাকার তরুণ-যুবকদের অনলাইন জুয়া খেলান। এমনকি জুয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বাড়ির সামনের দোকানে রাতভর আড্ডা ও জুয়ার প্রতিবাদ করায় তার চক্ষুশীল হয় আমাদের পরিবার। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মইন ইউ আহম্মেদ দেলোয়ারের মা জোসনারা বেগম, বাবা রফিকুল ইসলাম, বোন ময়না খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা। 

এবিষয়ে অভিযুক্ত ইমাম এহসান আলী মুঠোফোনে অভিযোগের বিষয়টি জানার পরপরই ফোন কেটে দেন। পরবর্তীতে পুনরায় যোগাযোগ করা হলে তিনি কথা বলবেন না বলে জানান। এসময় অনলাইন জুয়ার বিষয়টি অস্বীকার করে মসজিদের ইমামতি নিজেই ছেড়ে দিয়েছি বলে জানান তিনি। মসজিদের ইমামতি থেকে অব্যাহতি দেয়ার সালিসি বৈঠকের ভিডিও রয়েছে জানালে এহসান আলী কোন মন্তব্য করতে রাজি হননি। 

এ ব্যাপারে নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিষয়টি নিয়ে উভয়পক্ষের মামলা আদালতে চলমান রয়েছে এবং বিষয়টি তদন্ত করছে পুলিশ। তবে উভয়পক্ষকে নিয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে শুনেছিলাম। কিন্তু পরবর্তীতে আর কোন পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি। তবে শুনেছি, তাদের অন্য একটি বাড়ি রয়েছে সেখানেই তারা থাকে। ঘটনার পর থেকে রেললাইন পাড়ায় থাকে না