সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় মন্ত্রিসভা কমিটি গঠন

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় মন্ত্রিসভা কমিটি গঠন

সংগৃহীত ছবি

সরকার ‘সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

 

কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। অন্য সদস্যরা হলেন—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

প্রজ্ঞাপনে বলা হয়, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণপূর্বক কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। কৃষি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

 

এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।