ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবাল

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবাল

ফাইল ছবি

রাজধানীতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের কর্পোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। উদ্দেশ্য— দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যত ক্রিকেটে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে ফলপ্রসূ আলোচনা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ৬ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে যান। ফুলের তোড়া দিয়ে বিসিবি সভাপতিসহ প্রতিনিধিদলকে ওয়ালটন করপোরেট অফিসে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। 

বিসিবির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—ভাইস-প্রেসিডেন্ট ফাহিম সিনহা, চিফ এক্সিকিউটভি অফিসার নাজিম উদ্দীন চৌধুরী, বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্সিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং মার্কেটিং অ্যান্ড কমার্সিয়াল বিভিাগের ভাইস-চেয়ারম্যান আসিফ রাব্বানি।   

পরিরিদর্শনকালে ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে বিসিবি সভাপতিকে আশ্বস্ত করেন ওয়ালটনের ভাইস-চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।