বনানীতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ফাইল ছবি
রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা পুলিশের একটি দল বনানী থানাধীন মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান চালায়। এ সময় জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া তার হেফাজত থেকে জিডিএল ব্র্যান্ডের জি৮ প্লাস মডেলের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জয়নাল আবেদীন ওরফে মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।