চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে পতিবন্ধী যুবকের মৃত্যু
ফাইল ছবি।
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। শাহাবুদ্দিন উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে।
জানা যায়, শনিবার বিকেলে উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার পূর্ব পাশে অবস্থিত রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন শাহাবুদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনে কর্মকর্তা (স্টেশন মাস্টার) দিদার হোসেন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি।
কক্সবাজার এক্সপ্রেক্স ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়।