রিকশাভ্যান বসতে নিষেধ করায় মারধর, যুবদল নেতার মৃত্যু

রিকশাভ্যান বসতে নিষেধ করায় মারধর, যুবদল নেতার মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর আলী রোডে রিকশাভ্যানে করে দোকান বসাতে নিষেধ করায় মারধরে ফজল আমিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি নগরীর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। শুক্রবার ওমর আলী মাতব্বর রোড এলাকার এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) কাজী মো. বিধান আবিদ বলেন, ফজল আমিনকে ধাক্কা দেওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে, কী কারণে ওনার মৃত্যু হয়েছে। রাস্তায় রিকশা ভ্যান না বসাতে ফজল আমিন নিষেধ করেছিলেন বলে জেনেছি।

তবে সেখানে চাঁদাবাজি হত কিনা সেটা আমরা এখনো জানি না। পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিদের আটক করতে আমাদের চেষ্টা চলছে।