ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৪৫
প্রতিকি ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযান ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গতকাল শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ৪ জন, পল্টন থানায় ৯ জন, সবুজবাগ থানায় ৩ জন, খিলগাঁও থানায় ১৮ জন, রামপুরা থানায় ৩ জন ও মুগদা থানায় ৮ জন রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।