মুন্সীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাট, জরিমানা

মুন্সীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাট, জরিমানা

ফাইল ছবি

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে মো. মুক্তার হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মালপদিয়া এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাট করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বালু ভরাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মুক্তার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ফসলি জমি রক্ষা, পরিবেশের ক্ষতি রোধ এবং অবৈধভাবে বালু ভরাট বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।