চট্টগ্রামে মাদক কারবারির কারাদণ্ড

চট্টগ্রামে মাদক কারবারির কারাদণ্ড

ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তৌহিদুল ইসলাম বাপ্পী (২৮) নামে এক যুবককে মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের পরিচালিত এক ভ্রামমাণ আদালতে তাকে এই দণ্ড দেওয়া হয়। বাপ্পী বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আদালত পরিচালনা করলে বাপ্পীর মাদক বিক্রিতে সম্পৃক্ততা পাওয়া যায়।

পরে আদালতের সিদ্ধান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।