ডিএসইর সূচক কমলেও লেনদেন বেড়েছে
ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে যথাক্রমে ১১২৮ ও ২১২২ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে ৫১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে ৫১ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৪৬৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রবিবার ডিএসইতে ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৯টি কোম্পানির, কমেছে ৩০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৯১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ১১২টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।
রবিবার সিএসইতে ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।