ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফাইল ছবি
ফরিদপুরে হাসিনা বেগমকে হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরহাদ মোল্লা (৩৮) আদালতে উপস্থিত ছিলেন।
পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, নিহত হাসিনা বেগমের স্বামী ফরহাদ মোল্লা যৌতুকের জন্য তার স্ত্রীকে প্রায়ই চাপ দিতেন। একপর্যায়ে তিনি হাসিনার পরিবারের কাছে দুই লাখ টাকা নগদ যৌতুক হিসেবে দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় ২০২৩ সালের ৩১ মে রাত থেকে ১ জুনের মধ্যে যেকোনো এক সময়ে তিনি স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ঘটনায় ফরহাদ মোল্লাকে আসামি করে নগরকান্দা থানায় মামলা করা হয়