সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় দুই জেলে আটক
ফাইল ছবি
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খালে বিষ দিয়ে মাছ ধরে নিয়ে যাওয়ার সময় নৌকা বোঝাই মাছসহ দুই জেলেকে আটক করে গ্রামবাসীরা। প্রভাবশালী লোকেরা হুমকি দিয়ে আটক জেলেদের মাছসহ ছাড়িয়ে নিয়ে যায়। শনিবার দুপুরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুলিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার এ ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে ৫ কর্ম দিবসের মধ্যে বিষ সন্ত্রাসীদের চিহ্নিত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে সুন্দরবন বিভাগ।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও শোনা যায়, ১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ। এই নিষিদ্ধ সময় উপেক্ষা করে বাগেরহাটের মোংলা ও রামপালের একটি প্রভাবশালী চক্র গোপনে সুন্দরবনে ঢুকে বিষ দিয়ে ও চারু পেতে মাছসহ কাকড়া আহরণ করে। এভাবে শনিবার দুপুর ১টার দিকে সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ আহরণ করে নিয়ে নৌকায় করে নিয়ে যাবার বন সংলগ্ন গ্রামবাসিরা মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুলিয়া এলাকা থেকে বিষ দিয়ে আহরণ করা ২০০ কেজি মাছ ও একটি নৌকাসহ দুই জেলেকে আটক করে।
আটককৃত জেলে মোংলার সুন্দরবন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুহিদুল হাওলাদার ও চিলা ইউনিয়নের নাঈম শেখ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার একটি ভিডিও ফুজেট সামাজিক যোগাযোগ মাধমে দেখতে পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখার জন্য শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার গঠন কারা এই কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।