পঞ্চগড় জেলা প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে ত্রাণমন্ত্রীর শোক
আলহাজ তৌহিদুল ইসলাম
পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ তৌহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, তৌহিদুল ইসলাম ছিলেন জাতীয়তাবাদী আদর্শের প্রতি নিবেদিত একজন সংগঠক; যিনি সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অনুপম আচরণের মাধ্যমে এ অঞ্চলে বিএনপিকে একটি জনপ্রিয় সংগঠনে পরিণত করছেন। জনসেবায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তাই পৌরবাসী পাঁচবার তাঁকে পঞ্চগড় পৌরসভার মেয়র পদে নির্বাচিত করেছিলেন।
তিনি ছিলেন গণমানুষের অকৃত্রিম বন্ধু। তাঁর মৃত্যূ পঞ্চগড়বাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রসঙ্গত, ৩০ আগস্ট রবিবার রাত ১০ টায় ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।