মিয়ানমারে পাচারকালে ১৪ লাখ টাকার সার জব্দ
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইউরিয়া সারের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা। পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গত সোমবার রাত আনুমানিক ১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে এসব ইউরিয়া সার জব্দ করা হয়।
জব্দকৃত সার ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিষয়ে পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।