স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘শাহ্ সিমেন্ট অ্যারেনা’র নির্মাণকাজ শুরু

স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘শাহ্ সিমেন্ট অ্যারেনা’র নির্মাণকাজ শুরু

সংগৃহীত ছবি

স্থপতি ও স্থাপত্য অঙ্গনের পেশাজীবীদের জন্য সম্মেলন, প্রদর্শনী ও জ্ঞান বিনিময়ের নতুন পরিসর তৈরি করতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের আগারগাঁও প্রাঙ্গণে নির্মিত হচ্ছে ‘শাহ্ সিমেন্ট অ্যারেনা’। শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় প্রায় ১১ হাজার বর্গফুটের ভূগর্ভস্থ তলা ও তিনতলা সম্মেলন-প্রদর্শনী সুবিধা নির্মাণের এ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শাহ্ সিমেন্ট ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় আয়োজিত ‘ইনস্পায়ার অ্যান্ড ইমপ্যাক্ট’ অনুষ্ঠানে সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজের সূচনা এবং ‘শাহ্ সিমেন্ট অ্যারেনা’-এর উন্মোচন করা হয়।

নতুন স্থাপনার মাল্টিপারপাস বেজমেন্টটির নামকরণ করা হয়েছে ‘শাহ্ সিমেন্ট অ্যারেনা’। স্থপতি ও স্থাপত্য অঙ্গনের সদস্যদের জন্য এই পরিসরটি কনফারেন্স, প্রদর্শনী, পেশাগত আয়োজন ও জ্ঞান বিনিময়ের একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। শাহ্ সিমেন্টের ভাবনায়, নির্মাণ শুধু স্থাপনা তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এমন পরিসর তৈরি করাও নির্মাণের অংশ, যেখানে মানুষ, ভাবনা ও সম্ভাবনা একত্রিত হয়ে অর্থবহ প্রভাব তৈরি করতে পারে।

 

অনুষ্ঠানে আএবি-এর এক্সিকিউটিভ কাউন্সিলের সম্মানিত সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত সদস্যরা। গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠান থেকে শুরু করে সমাপনী উদযাপন পর্যন্ত তাঁদের উপস্থিতি এই উদ্যোগের গুরুত্ব এবং স্থাপত্য অঙ্গনের সঙ্গে এর গভীর সংযোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ এবং সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ। শাহ্ সিমেন্ট ও আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ চৌধুরী, শাহ্ সিমেন্টের অর্থ বিভাগের মহাব্যবস্থাপক কাজী আসিফ ইকবাল এবং ব্র্যান্ড মার্কেটিংয়ের সহকারী মহাব্যবস্থাপক ইব্রাহিম খলিল।

গ্রাউন্ডব্রেকিং ও ‘শাহ্ সিমেন্ট অ্যারেনা’-এর উন্মোচনের মধ্য দিয়ে শাহ্ সিমেন্ট ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। আয়োজকদের প্রত্যাশা, নতুন এই পরিসর স্থাপত্য অঙ্গনে জ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে আইএবির এক্সিকিউটিভ কাউন্সিলের সম্মানিত সদস্যদের পাশাপাশি সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত সদস্যরাও উপস্থিত ছিলেন। গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠান থেকে শুরু করে সমাপনী উদযাপন পর্যন্ত তাদের উপস্থিতি ও অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে এবং স্থাপত্য অঙ্গনের সঙ্গে এ উদ্যোগের গভীর সংযোগকে তুলে ধরে।